ads

বৃহস্পতিবার , ২৭ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ২৩৬১

খবর টি পড়েছেন : ৪৪৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬১ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২৫। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

Shamol Bangla Ads

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি ভর্তি হয়েছেন ১ হাজার ১২২ জন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৪৯ জন। মারা যাওয়া ১০ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৫ জন ও ঢাকার বাইরের ৫ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৭০২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৪ হাজার ৭৯৮ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৯০৪ জন।

Shamol Bangla Ads

একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৪ হাজার ১০ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১৯ হাজার ৮১২ জন ও ঢাকার বাইরের ১৪ হাজার ১৯৮ জন।

গত বছর ডেঙ্গুতে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান। এর আগে ২০১৯ সালে ১৭৯ জনের মৃত্যু হয় ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন আজ পরবর্তী সংবাদ আ.লীগ না থাকলে সাম্প্রদায়িকতা মাথাচাড়া দেবে : কলকাতায়…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads