ads

বুধবার , ২৬ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের প্রথম নারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মোনালিসা বেগম

খবর টি পড়েছেন : ৩,০২৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে শেরপুরের নবাগত পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন পুলিশ সুপার মোনালিসা বেগম, পিপিএম-সেবা। ২৬ জুলাই বুধবার বিকেলে তিনি শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে গেলে জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, পিপিএম।

Shamol Bangla Ads

পরে জেলা পুলিশের একটি চৌকস পুলিশ দল নবাগত পুলিশ সুপার মোনালিসা বেগমকে গার্ড অব অনার প্রদান করেন। এরপর তিনি উপস্থিত জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সাথে কুশলাদি বিনিময় করেন।

ওইসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) রায়হানা ইয়াসমিন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) তাহমিনা আক্তারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, মোনালিসা বেগম শেরপুর জেলার প্রথম নারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। নবাগত পুলিশ সুপার ২৫তম বিসিএস পুলিশ ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি কিশোরগঞ্জ জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কৃতি সন্তান। তিনি বর্ণাঢ্য চাকুরী জীবনে পুলিশের বিভিন্ন ইউনিটে সুনাম ও দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালন করে কাজের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা) ভূষিত হয়েছেন। শেরপুর জেলায় যোগদানের পূর্বে তিনি পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত ছিলেন।

এর আগে শেরপুর জেলায় যোগদানের পূর্বে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নবাগত পুলিশ সুপার জনাব মোনালিসা বেগম। ওইসময় পুলিশ সুপার মোনালিসা বেগমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম। ওইসময় ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সাজ্জাদুর রহমান বিপিএম, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) আবিদা সুলতানা বিপিএম, পিপিএমসহ রেঞ্জ অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে ৩দিনব্যাপী কৃষি মেলা শুরু পরবর্তী সংবাদ নকলায় বিদ্যুতায়িত হয়ে দিনমজুরের মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads