শেরপুরের নকলায় বিদ্যুতায়িত হয়ে মোকসেদুল হক (২৫) নামের এক দিনমুজুরের মৃত্যু হয়েছে। ২৬ জুলাই বুধবার সকালে উপজেলার উরফা ইউনিয়নের লয়খা উত্তরপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। সে ওই এলাকার ছোরহাব আলীর পুত্র।

স্থানীয় সূত্র জানায়, মোকসেদুল বুধবার সকাল ১১টার দিকে তার দাদীর বসতঘরের বিদ্যুতের নষ্ট সংযোগ ঠিক করতে যায়। কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান মোকসেদুল।
উরফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভূট্টো বিদ্যুতায়িত হয়ে নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




