ads

মঙ্গলবার , ২৫ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে র‌্যাবের অভিযানে ৪৭ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী দম্পতি আটক

খবর টি পড়েছেন : ৩,৩৪৯
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে র‌্যাবের অভিযানে প্রায় ৪৭ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী দম্পতিকে আটক করা হয়েছে। ২৪ জুলাই সোমবার রাতে র‌্যাব-১৪ জামালপুরের এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়।
এর আগে সোমবার বিকেলে শেরপুর পৌর শহরের মধ্যশেরী এলাকার তিনতলা ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।

Shamol Bangla Ads

আটককৃতরা হচ্ছে শহরের গৌরীপুর এলাকার মৃত শামসুল হুদার ছেলে সুলতান মাহমুদ বাবু (৪২) ও তার স্ত্রী মুন্নী খাতুন (১৯)। ওইসময় তাদের কাছ থেকে ৪৭২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে মাদক আইনের মামলাসহ তাদের সদর থানায় সোপর্দ করা হয়। পরে সদর থানা পুলিশ আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে প্রেরণ করে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৪ জানায়, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে শেরপুর শহরের মধ্যশেরী এলাকার রফিকুল ইসলামের মালিকানাধীন তিনতলা বাসায় অভিযান শুরু করে। ওইসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সুলতান মাহমুদ বাবু ও তার স্ত্রী মুন্নী খাতুন তাদের সাথে থাকা হেরোইন একটি প্লাস্টিক ব্যাগে মুড়িয়ে জানালা দিয়ে নিচে ফেলে দেয়। পরবর্তীতে র‌্যাব হেরোইন উদ্ধার করে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করে। ওইসময় দুটি ডিজিটাল ওয়েট মেশিন, সিমসহ তিনটি মোবাইল ফোন, দুইটি রূপার চেন জব্দ করা হয়েছে। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৪৭ লাখ ২০ হাজার টাকা।

Shamol Bangla Ads

এ ব্যাপারে র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, তারা দুজনই দীর্ঘদিন ধরে মাদক কেনা-বেচার সাথে জড়িত। এ ঘটনায় র‌্যাবের তরফ থেকে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়িতে সোহাগপুর বিধবাপল্লী গণহত্যা দিবস পালিত পরবর্তী সংবাদ স্বীকৃতির আশায় রোগ-শোকে মৃত্যুর প্রহর গুনছেন ঝর্ণা দিও

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads