ads

মঙ্গলবার , ২৫ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

খবর টি পড়েছেন : ৭২৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে নানা জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ২৫ জুলাই মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিসের আয়োজনে জেলা কালেক্টরেট ভবন অঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

Shamol Bangla Ads

ওইসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, জেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার কর্মকার, জেলা মৎস্য বিভাগের সিনিয়র সহকারী পরিচালক সুলতানা লায়লা তাসনীমসহ জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা, মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।

পরে জেলা শিল্পকলা একাডেমিতে মৎস্য সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে জেলার সফল মৎস্যচাষী ও মৎস্য উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর বিভিন্ন পুকুর-জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।

Shamol Bangla Ads

উল্লেখ্য, ২৪ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ স্বীকৃতির আশায় রোগ-শোকে মৃত্যুর প্রহর গুনছেন ঝর্ণা দিও পরবর্তী সংবাদ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন শেরপুরের নবাগত জেলা প্রশাসক

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads