ads

বুধবার , ১৯ জুলাই ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় উপজেলা পর্যায়ের কর্মকর্তা-সুধীজনের সাথে নবাগত বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
জুলাই ১৯, ২০২৩ ৬:২৮ অপরাহ্ণ

শেরপুরের নকলায় উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। ১৯ জুলাই বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ওই সভা হয়।

Shamol Bangla Ads

সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার। আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মো. বোরহান উদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রিয়াদ মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুর, পৌরমেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরছালিন মেহেদী, ইউপি চেয়ারম্যান নুরে আলম তালুকদার ভুট্রো, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন আহমেদ প্রমুখ।

পরে বিভাগীয় কমিশনার উপজেলা পরিষদ চত্বরে ১টি কামিনী ও ১টি বকুল ফুলের চারা রোপন করেন। উপজেলায় ভিক্ষুক পূণর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে ২ জন ভিক্ষুককে মালামালসহ ২টি দোকান ঘর হস্তান্তর করেন। কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের ক্লাব সদস্যদের মাঝে ক্যারাতে ড্রেস ও বই বিতরণ করেন।

Shamol Bangla Ads

বিআরডিবি’র অপ্রধান শস্য কর্মসূচির সুবিধাভোগী ১০ জন সদস্যের মাঝে ঋণের চেক বিতরণ করেন। উপজেলা ভূমি অফিস পরিদর্শন ও ইনোভেশন কার্যক্রম দর্শন করেন। গণপদ্দী ডিজিটাল ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন ও ইউডিসি দর্শন এবং গণপদ্দী ডিজিটাল ইউনিয়নের জালালপুর গ্রামের আশ্রয়ন প্রকল্প দর্শন করেন।

ওইসময় সহকারি কমিশনার (ভূমি) শিহাবুল আরিফসহ প্রশাসনেন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads