ads

বুধবার , ১৯ জুলাই ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল কৃষকের

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
জুলাই ১৯, ২০২৩ ৪:১৩ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে মোটরসাইকেলের ধাক্কায় ফেলার উদ্দিন (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ১৯ জুলাই বুধবার উপজেলার কাংশা ইউনিয়নের পশ্চিম বাকাকুড়া এলাকায় ওই ঘটনা ঘটে। কৃষক ফেলার উদ্দিন পশ্চিম বাকাকুড়া গ্রামের মৃত নছিম উদ্দিনের ছেলে।

Shamol Bangla Ads

স্থানীয়রা জানান, কৃষক ফেলার উদ্দিন বাড়ির পাশেই তার নিজের ক্ষেতে আমন ধান লাগানোর উদ্দেশ্যে ভোরবেলা থেকে বীজতলা থেকে ধানের চারা তুলছিলেন। সকাল ৯ টার দিকে তিনি নাস্তা খাবার জন্য বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। ওইসময় পিছন থেকে দ্রতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে শেরপুর জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই ঘটনায় মোটরসাইকেল চালক একই গ্রামের খোরশেদ মিয়ার ছেলে শফিকুল ইসলাম (১৪) আহত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Shamol Bangla Ads

ঝিনাইগাতী থানার এস আই আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Need Ads