সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের ১ দফা দাবিতে শেরপুরে বিএনপির পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে।

১৮ জুলাই মঙ্গলবার সকালে পদযাত্রাটি জেলা শহরের রঘুনাথ বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
পদযাত্রায় পোস্টার, প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

পদযাত্রা শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল, সাধারণ সম্পাদক হযরত আলী প্রমুখ।









