ads

সোমবার , ১৭ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে বাজুসের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খবর টি পড়েছেন : ৫৬১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

‘সোনার বিনিয়োগ, ভবিষ্যতের সঞ্চয়’ এই শ্লোগানকে সামনে রেখে শেরপুরে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১৭ জুলাই সোমবার সকালে বাজুস, শেরপুর জেলা শাখার আয়োজনে শহরের খরমপুর এলাকা থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

Shamol Bangla Ads

শোভাযাত্রায় নেতৃত্ব দেন বাজুস, শেরপুর জেলা শাখার সভাপতি মো. ইলিয়াস আলী ও সাধারণ সম্পাদক সজল কর্মকার। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষেে একই জায়গায় দিয়ে শেষ হয়।

ওইসময় বাজুস, শেরপুর জেলা শাখার সিনিয়র সহসভাপতি রাজন মালাকার, যুগ্ম সাধারণ সম্পাদক শিপলু কুমার নন্দী, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান মিস্টার, কোষাধ্যক্ষ আব্দুল মতিন, দপ্তর সম্পাদক কমল চন্দ্র সরকার, প্রচার সম্পাদক বিকাশ মালাকারসহ জেলা বাজুসের অন্যান্য নেতৃবৃন্দ এবং জেলার তিনশতাধিক স্বর্ণ ব্যবসায়ী-কর্মচারী শোভাযাত্রায় অংশ নেন। পরে সন্ধ্যায় জেলা বাজুসের কার্যালয়ে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে সন্ত্রাসী হামলায় হাত-পা, কোমর গুড়িয়ে দেওয়ার ১৫… পরবর্তী সংবাদ সমন্বয়হীনতার অভিযোগে নালিতাবাড়ীতে উপজেলার মাসিক সমন্বয় সভা বর্জন…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads