ads

রবিবার , ১৬ জুলাই ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গ্রেফতার হওয়া ২ চিকিৎসকের মুক্তির দাবিতে নকলায় মানববন্ধন

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
জুলাই ১৬, ২০২৩ ৭:২০ অপরাহ্ণ

রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে মাহবুবা রহমান আঁখি ও তার নবজাতকের মৃত্যুর ঘটনায় গ্রেফতার হওয়া ২ চিকিৎসক ডা. শাহজাদী ও ডা. মুনা’র মুক্তির দাবিতে শেরপুরের নকলায় মানববন্ধন হয়েছে। ১৬ জুলাই রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স ভবন চত্বরে ওই মানববন্ধন হয়।

Shamol Bangla Ads

মানববন্ধনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, আবাসিক চিকিৎসক ডা: মাহমুদুল হাসান, গাইনি কনসালটেন্ট ডা. উম্মে রাকিবা জাহান মিতু, ডা. ওয়ালী উল্লাহসহ স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারী অংশ গ্রহন করেন।

মানববন্ধনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, মৃত্যু কারো কাম্য নয়। কিন্তু অনেক সময় জটিলতা এড়ানো যায় না। পৃথিবীর কোথাও জটিলতার জন্য ফৌজদারী মামলা হয়না। গ্রেফতার হওয়া চিকিৎসকদের জামিন ও মামলা প্রত্যাহার করা হোক।

Shamol Bangla Ads

গাইনি কনসালটন্ট ডা. উম্মে রাকিবা জাহান মিতু বলেন, অভিযোগ প্রমাণের আগেই ডা. মুনা ও ডা. শাহজাদীকে গ্রেফতার করা হয়েছে। অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে।

উল্লেখ্য, রাজধানীর গ্রীণ রোডে অবস্থিত সেন্ট্রাল হসপিটালে ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের প্রতারণায় মাহবুবা রহমান আঁখি নামে এক প্রসূতি মৃত্যুঝুঁকিতে পড়েছেন বলে অভিযোগ করেন তার স্বামী ইয়াকুব আলী সুমন। তার দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় মারা গেছে তাদের নবজাতক। এ ঘটনায় ধানমন্ডি থানায় অবহেলাজনিত কারণে মৃত্যুর একটি মামলা হয়। সেই মামলায় ডা. শাহজাদী ও ডা. মুনাা নামে দুই চিকিৎসককে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ। এরপর চিকিৎসাধীন অবস্থায় মাহবুবা রহমান আঁখিও মারা যান।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads