শেরপুরের ঝিনাইগাতীতে বেদে পল্লীর বাসিন্দাদের স্বাস্থ্য সেবা ও জীবনমান উন্নয়ন শীর্ষক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুলাই শনিবার জনউদ্যেগ শেরপুরের উদ্যোগে ও ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট (আইইডি)র সহায়তায় উপজেলার নলকুড়া ইউনিয়নের ডেফলাই বেদেপল্লীতে ওই সভার আয়োজন করা হয়।

জনউদ্যোগের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সচেতনতামূলক বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক সুশীল মালাকার, জনউদ্যোগের সদস্য সচিব সাংবাদিক হাকিম বাবুল, শেরপুর সদর উপজেলা কমিউনিস্ট পার্টি কমিটির সভাপতি সোলাইমান হোসেন, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিব শঙ্কর কারুয়া শিবু,সহকারী অধ্যাপক মো. শওকত হোসেন, জেলা জাতীয় মহিলা পরিষদের সদস্য নাছরিন নাহার, জনউদ্যেগের সদস্য মোমিনা হক, নারী রক্তদান সংস্থার সভাপতি পঞ্চমি দেব রুমা, নলকুড়া ইউনিয়নের
২নং ওয়ার্ডের ইউপি সদস্য রশিদুর রহমান খান এমদাদুল, আইইডির ফেলো সুমন্ত বর্মন, ডাঃ আরনিকা আফরিন প্রমা, মো. আব্দুল কাদির, সাংবাদিক রেজাউল করিম বকুল, বেদে সর্দারনী সুচরিতা বেগম।

সভায় বেদে পল্লীর সরদার সাইফুল ইসলাম বাঘা, মইনুল হক মোল্লা বেদে পল্লীর নানা সমস্যা তুলে ধরেন। তারা বলেন, এ পল্লীতে ২৬৫ টি পরিবারের ছোট-বড় নারী পুরুষ ও শিশুসহ ৫ শতাধিক লোকের বসবাস। কিন্তু এ বেদে পল্লী থেকে প্রধান সড়কে যাতায়াতের জন্য একটি রাস্তা নেই। রাস্তা না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বেদে পল্লীর বাসিন্দাদের। এ ছাড়া বেদে পল্লীতে রয়েছে নানা সমস্যা।
আলোচনা শেষে নেতৃবৃন্দ বেদে পল্লীর সমস্যাগুলো পরিদর্শন করেন এবং স্বাস্থ্য বিষয়ক সম্পর্কে আলোচনা করেন।




