ads

বুধবার , ১২ জুলাই ২০২৩ | ২৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন বীরমুক্তিযোদ্ধা জহির দ্রং

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
জুলাই ১২, ২০২৩ ৫:২০ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারমারী মিশন এলাকার আন্ধারুপাড়া গ্রামের বাসিন্দা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী গারো আদিবাসী সম্প্রদায়ের বীরমুক্তিযোদ্ধা জহির দ্রং আর নেই। ১১ জুলাই মঙ্গলবার বিকেলে অসুস্থতাজনিত কারণে তিনি নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। ১২ জুলাই বুধবার দুপুরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে।

Shamol Bangla Ads

এতে রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল উপস্থিত থেকে গার্ড অব অনার প্রদান করেন ও তার কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

ওইসময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক, সঙ্গীয় পুলিশ সদস্য ও এলাকার সর্বস্তরের জনসাধারণ। পরে তার নিজ বাড়ির পাশে তাকে সমাহিত করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছেল ৭৫ বছর। তিনি স্ত্রী, ১ মেয়ে ও ৩ ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Shamol Bangla Ads

প্রসঙ্গত, বীরমুক্তিযোদ্ধা জহির দ্রং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গারো আদিবাসী মানুষ হয়েও ১৯৭১ সালে তিনি দেশ মাতৃকার টানে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহন করে বীরোচিত ভুমিকা রেখেছেন। স্বাধীনতা পরবর্তী ১৯৮৯ সালে তিনি স্থানীয় বারমারী সাধুলিওর খ্রিষ্টান মিশনের সেন্ট লিও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। তার মৃত্যুতে এলাকার গারো আদিবাসী নেতৃবৃন্দসহ সেন্ট লিও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

Need Ads