ads

সোমবার , ১০ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর সদর উপজেলাকে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা সংক্রান্ত যৌথসভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৮২৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুর সদর উপজেলাকে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা সংক্রান্ত যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১০ জুলাই সোমবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিব ও অসহায় মানুষের কথা ভাবেন। তাদের উন্নতি ও মঙ্গলের জন্য তিনি সব সময় চিন্তা করেন। তার নেতৃত্বে সারাদেশকে ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের জন্য প্রশাসন নিরলস কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার লক্ষ্য, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়া। ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ গড়ে উঠবে, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলা হিসাবে। তিনি আরও বলেন, শেখ হাসিনার হাতে যতদিন বাংলাদেশ আছে দেশের মানুষ নিরাপদে আছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌসের সভাপতিত্বে¡ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম মিজান।

Shamol Bangla Ads

সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. উজ্জল হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. খবিরুজ্জামান খান, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, কামারেরচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন প্রমুখ।

ওইসময় অন্যান্যের মধ্যে সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুবাইয়া ইয়াসমীন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আক্রাম হোসেন, পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. হায়দার আলী, জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক মানিক দত্ত, শেরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলসহ জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইন্টারন্যাশনাল সিবেড অথরিটির অর্থ কমিটির চেয়ারম্যান বাংলাদেশ পরবর্তী সংবাদ শেরপুরে ইউসিবির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads