ads

রবিবার , ৯ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর ভারত, নিহত ১২

খবর টি পড়েছেন : ৪৫৩
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর ভারত, নিহত ১২
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

উত্তর ভারতের বিভিন্ন স্থানে প্রবল বর্ষণে গত দুই দিনে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আগামী দু-একদিন বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এমন পরিস্থিতিতে সোমবার সব সরকারি-বেসরকারি স্কুল একদিনের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি) দিল্লি, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, পাঞ্জাব এবং জম্মু ও কাশ্মীরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে হরিয়ানা জম্মু-কাশ্মীর পাঞ্জাব হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে রেড অ্যালার্ট জারি করেছে।

Shamol Bangla Ads

রবিবার ভারতের আবহাওয়া দপ্তর মৌসুম ভবন থেকে জানানো হয়েছে, আরও দুই-তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও পশ্চিম ভারতের বেশ কয়েকটি রাজ্যে। এসব রাজ্যে বন্যা ও ভূমিধস হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। অরুণাচল প্রদেশ অসম মেঘালয় গুজরাট মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এবং রাজস্থানেও বন্যার সম্ভাবনাসহ হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
জলাবদ্ধতার কারণে দেশটির রাজধানী দিল্লির বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হয়েছে। শহরে ২৪ ঘণ্টায় ১৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ১৯৮২ সালের পর থেকে জুলাই মাসে এক দিনে এত বেশি বৃষ্টিপাত আর কখনো হয়নি। দিল্লি ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ রবিবারও ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। গুরুগ্রামের বেশ কয়েকটি অংশ জলাবদ্ধতা ও বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হয়েছে।

দিল্লির শ্রীনিবাস পুরীতে একটি সরকারি স্কুলের নবনির্মিত সীমানা প্রাচীর শনিবার ভারী বৃষ্টিতে ধসে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, পাচ-ছয়টি বাইক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। শনিবার রাতেই ভারী বৃষ্টির কারণে অন্তত ১৫টি বাড়ি ভেঙে পড়ে দিল্লির বিভিন্ন প্রান্তে।

Shamol Bangla Ads

দিল্লিতে ৫৮ বছর বয়সী এক নারী ফ্ল্যাটের সিলিং ভেঙে চাপা পড়ে নিহত হয়েছেন। রাজস্থানে চারজন নিহত হয়েছেন। উত্তরপ্রদেশের মুজাফফরনগরে রোববার ভোরে প্রবল বৃষ্টিতে ঘর ধসে এক নারী ও তার ছয় বছরের মেয়ের মৃত্যু হয়েছে। হিমাচল প্রদেশের সিমলায় একই ধরনের ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শনিবার জম্মু ও কাশ্মীরে পুঞ্চ জেলায় আকস্মিক বন্যায় ভেসে গিয়ে দুই সৈন্য নিহত হয়েছেন।

আইএমডি রাজস্থানের নয়টিরও বেশি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এর মধ্যে রয়েছে রাজসামন্দ, জালোর, পালি, আজমির, আলওয়ার, বাঁশওয়ারা, ভরতপুর, ভিলওয়ারা, বুন্দি, চিতোরগড়, দৌসা, ধৌলপুর, জয়পুর ও কোটা। অবিরাম বৃষ্টি ও ভূমিধসের কারণে রোববার টানা তৃতীয় দিনের মতো বার্ষিক অমরনাথ যাত্রা স্থগিত করা হয়েছে। শ্রীনগর-জম্মু হাইওয়েতে প্রায় তিন হাজার যানবাহন আটকা পড়েছে।

দক্ষিণে কেরালা ও কর্ণাটকের অনেক এলাকাও অবিরাম বর্ষণ হচ্ছে। আইএমডি কেরালার কোঝিকোড়, ওয়েনাদ, কান্নুর ও কাসারাগোড জেলায় চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, হরিয়ানা ও পাঞ্জাবের বেশ কয়েকটি অংশে ভারী বৃষ্টিপাত হয়েছে। দুই রাজ্যের অভিন্ন রাজধানী চণ্ডীগড়ে দিনভর বৃষ্টি হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ব্রাজিলে ভবন ধসে ১৪ জন নিহত পরবর্তী সংবাদ ভারী বৃষ্টিতে পাকিস্তানে ৮৬ জনের মৃত্যু

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads