ads

শুক্রবার , ৩০ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

খবর টি পড়েছেন : ৯৫৯
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুর সদর ও ঝিনাইগাতী উপজেলায় পৃথক সড়ক দুৃর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গতকাল ২৯ জুন বৃহস্পতিবার রাতে ঝিনাইগাতী উপজেলার কদমতলী এলাকায় শেরপুর-নালিতাবাড়ী সড়কে এবং সদর উপজেলার কুলুরচর এলাকায় শেরপুর-জামালপুর সড়কে এসব দুর্ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

নিহতরা হচ্ছেন নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিউনের মনাকুষা গ্রামের মো. রফিক মাস্টারের ছেলে ব্যাটারীচালিত ইজিবাইক যাত্রী রবিউল ইসলাম (৪০) ও একই ইউনিয়নের বন্ধপাড়া গ্রামের ইজিবাইক চালক সাইদুল ইসলাম (৩০) এবং সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের দিঘলদী টিক্কাপাড়া গ্রামের কলেজছাত্র মো. মিশর (১৭)। শুক্রবার দুপুরে নিহতদের পরিবারের পক্ষ থেকে বিনাময়নাতদন্তে হস্তান্তরের জন্য আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা থেকে নালিতাবাড়ীগামী লুবনা পরিবহন নামে একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস ঝিনাইগাতী উপজেলার কদমতলী বাজারের সামনে পৌঁছলে ব্যাটারিচালিত ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় এবং ইজিবাইকে থাকা যাত্রী ও চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Shamol Bangla Ads

অন্যদিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, বৃহস্পতিবার রাত আটটার দিকে শেরপুর সদর উপজেলার শেরপুর-জামালপুর সহাসড়কের কুলুরচর এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন কলেজ ছাত্র মো. মিশর। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ৯ গ্রামের আগাম ঈদুল আজহা পালিত পরবর্তী সংবাদ নকলায় ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads