ads

মঙ্গলবার , ২৭ জুন ২০২৩ | ১৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
জুন ২৭, ২০২৩ ৬:০০ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ রাসেল হাসান (১৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ২৭ জুন মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Shamol Bangla Ads

এর আগে সোমবার রাত আটটার দিকে ঝিনাইগাতী থানার রাঙ্গামাটিয়া মাঠখোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রাসেল উপজেলার মালিঝিকান্দা দেবোত্তর পাড়া এলাকার মৃত মজিবর রহমানের ছেলে।

জানা গেছে, কতিপয় মাদক কারবারি উপজেলার রাঙ্গামাটিয়া মাঠখোলা এলাকায় গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় রাসেল হাসানকে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, গ্রেফতার রাসেল হাসানের বিরুদ্ধে মাদক আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads