পবিত্র ঈদুউল আযহা’র অনাবিল ঈদ আনন্দ প্রান্তিক পর্যায়ের মায়েদের ও অসহায় হতদরিদ্রের মাঝে ছড়িয়ে দিতে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), শেরপুরের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

২৭ জুন মঙ্গলবার শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার প্রত্যন্ত গিলাগাছা এলাকার ক্বেরাতুল কোরআন নূরানী ও হাফেজিয়া মাদ্রাসায় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) শেরপুরের আয়োজনে এবং ভলান্টিয়ার ফর বাংলাদেশ শেরপুর জেলার তত্বাবধানে ওই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
জেলা পুনাক সভানেত্রী সানজিদা হক মৌ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গিলাগাছা এলাকার ৭০ জন মায়ের হাতে ঈদ উপহার সামগ্রী ও ৩ জন প্রতিবন্ধীকে নগদ অর্থ প্রদান করেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।

ওইসময় উপস্থিত ছিলেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস, ভলান্টিয়ার ফর বাংলাদেশ শেরপুর জেলার প্রেসিডেন্ট ইমরান হাসান রাব্বী, এলামনাই মেম্বার নাঈম তালুকদার, গোশাইপুর ইউপির বর্তমান চেয়ারম্যান শাহা জামাল ইসলাম আশিক, সাবেক ইউপি চেয়ারম্যান খাজা নাজিম উদ্দিন তালুকদার, গিলাগাছা মাদ্রাসা কমিটির সদস্য মাহফুজুর রহমান লাভলু।









