ads

বৃহস্পতিবার , ২২ জুন ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশি চাচা গ্রেফতার

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
জুন ২২, ২০২৩ ৩:৪৬ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. সুজন (২৫) নামে প্রতিবেশি এক চাচাকে গ্রেফতার করেছে পুলিশ। ২২ জুন বৃহস্পতিবার দুপুরে সুজনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার সুজন উপজেলার নলকুড়া ইউনিয়নের গুমড়া গ্রামের মৃত আব্দুল্লাহ’র ছেলে।

Shamol Bangla Ads

এর আগে ২১ জুন বুধবার দিবাগত রাতে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ঝিনাইগাতী থানায় এ মামলা দায়ের করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৯ জুন সোমবার উপজেলার নলকুড়া ইউনিয়নের গুমড়া গ্রামের বসতবাড়িতে শিশুটি একা রেখে তার মা জমিতে কাজ করতে যান। পরে দুপুর দুইটার দিকে ওই শিশুর (মেয়ে) প্রতিবেশী চাচা সুজন শিশুটিকে একা পেয়ে মুখ চেপে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। নির্যাতনের শিকার ওই শিশুর মা বাড়িতে এলে বিষয়টি তাকে জানায়। পরে বুধবার রাতে ধর্ষণের অভিযোগ পেয়ে সুজনকে গ্রেফতার করে থানা পুলিশ।

Shamol Bangla Ads

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

Need Ads