যুব সমাজকে খেলাধুলায় আকৃষ্ট করতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য সাব্বির আহমেদ বাদশার উদ্যোগে খেলা সামগ্রী হিসেবে জার্সি বিতরণ করা হয়েছে। ১৩ জুন মঙ্গলবার বিকেলে উপজেলার নিশ্চিন্তপুর স্পোর্টিং ক্লাবের সদস্যদের মাঝে এই জার্সি বিতরণ করা হয়।

এসময় নিশ্চিন্তপুর স্পোটিং ক্লাবের খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য সাব্বির আহমেদ বাদশা।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনন্দমোহন কলেজ ছাত্রলীগ নেতা ও নালিতাবাড়ী উপজেলা রক্তসৈনিক ফাউন্ডেশনের কার্যকরী সভাপতি খোরশেদ রাব্বি, নন্নী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ মিয়া, নন্নী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাব্বানী খান এবং ছাত্রলীগ নেতা নয়ন মিয়া প্রমুখ।




