ads

সোমবার , ১২ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সুদের টাকার জন্য গাছে বেঁধে যুবককে নির্যাতনের ঘটনায় গ্রেফতার ২

খবর টি পড়েছেন : ১১৬
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে সুদের টাকা পরিশোধ না করার অভিযোগ তুলে সাইফুল ইসলাম (২৪) নামে এক যুবককে বাড়ি থেকে ধরে নিয়ে গাছের সঙ্গে বেঁধে রাতভর নির্যাতন এবং হত্যাচেষ্টায় অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। গ্রেফতাররা হলেন, আব্দুল মালেক এবং জুয়েল। ১১ জুন রবিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে সংস্থাটি।

Shamol Bangla Ads

র‌্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, প্রায় চার মাস আগে আর্থিক সঙ্কটের কারণে জেলার সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের চকআন্ধারিয়া গ্রামের দাদন ব্যবসায়ী আব্দুল মালেকের কাছ থেকে সুদে ছয় হাজার টাকা ধার নেন সাইফুল ইসলাম। গত ৪ জুন সন্ধ্যায় আব্দুল মালেকের কাছ থেকে নেয়া আসল ছয় হাজার টাকা ফেরত দেন সাইফুল। কিন্তু দাদন ব্যবসায়ী আব্দুল মালেক তার কাছে লাভের অতিরিক্ত টাকা দাবি করেন। ওই টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে স্থানীয় জুয়েলের সহায়তায় দেশীয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে ওই রাতে সাইফুলের বাড়িতে হানা দেন মালেক।0পরে সাইফুলকে মারপিট করে শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম করেন। একপর্যায়ে সাইফুলকে জোরপূর্বক টেনে-হিচড়ে মালেক তার বাড়িতে নিয়ে গাছের সঙ্গে বেঁধে ধারালো দা দিয়ে হত্যার উদ্দেশে মাথা লক্ষ্য করে কোপ মারেন। এ সময় সাইফুল মাথা সরিয়ে নিলে কোপ তার মাথায় না লেগে পিঠের ডান পাশে লেগে গুরুতর জখম হয়। পরে সাইফুলের ভগ্নিপতি আনোয়ার হোসেন (৪৫) বাদী হয়ে শেরপুর সদর থানায় অভিযোগ দাখিল করেন। ওই ঘটনাটি বিভিন্ন ইলেক্ট্রনিক, প্রিন্ট এবং অনলাইন সংবাদমাধ্যমে প্রচার হওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর থেকে আসামিরা গ্রেফতার এড়ানোর লক্ষ্যে শেরপুর ও জামালপুরের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

পরে তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে র‌্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানার নেতৃত্বে একটি অভিযানিক দল রোববার শেরপুর সদর উপজেলার বেলতলী বাজার থেকে প্রধান আসামি আব্দুল মালেক এবং জামালপুর সদরের বড় ডোয়াতলা এলাকা থেকে অন্যতম আসামি জুয়েলকে গ্রেফতার করে। পরে আসামিদের শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, গ্রেফতার আসামিদের সোমবার আদালতে পাঠানো হয়েছে।

Shamol Bangla Ads

প্রসঙ্গত, নির্যাতনের ঘটনার পরদিন ৫ জুন সাইফুলকে গাছে বেঁধে রাখার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাইফুলকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় প্রতিবেশীর লালসার শিকার স্কুলছাত্রী ৬ মাসের অন্ত:সত্ত্বা… পরবর্তী সংবাদ ময়মনসিংহে হোস্টেলে নালিতাবাড়ীর জিদনীর রহস্যজনক মৃত্যু : রহস্য…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads