শেরপুরের নকলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। ১২ জুন সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন।

বক্তব্য দেন দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মুহাম্মদ হযরত আলী, দৈনিক আজকের বসুন্ধরা প্রতিনিধি মুহাম্মদ হারুনুর রশিদ, দৈনিক জাহান প্রতিনিধি শাহ ফুয়াদ হোসেন, দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি ও শ্যামলবাংলা২৪ডটকম স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর হোসেন আহমেদ, বিজয় টিভি প্রতিনিধি ইউসুফ আলী মন্ডল, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি শফিউল আলম লাভলু, দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি মোশাররফ হোসেন সরকার বাবু, সাপ্তাহিক অপরাধ তথ্যচিত্র প্রতিনিধি আরিফুর রহমান প্রমুখ।
সভায় সাংবাদিকগণ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট নকলার উন্নয়ন ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং পেশাগত কাজে সহযোগিতা কামনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নকলার উন্নয়ন ও সমস্যা সমাধানে সাংবাদিকদের সহযোগিতা চান।

ওই সময় উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাদিয়া উম্মুল বানিনের বাড়ি জামালপুরের বকশিগঞ্জ উপজেলায়। তিনি বিবাহিতা এবং ৩ ছেলে সন্তানের জননী। তাঁর স্বামী একজন সফল ব্যবসায়ী। ইতোপূর্বে তিনি সিনিয়র সহকারি কমিশনার হিসেবে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন।




