ads

সোমবার , ১২ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ

খবর টি পড়েছেন : ৯০৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় আমন ধানের (উফশী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ১২ জুন সোমবার বিকেলে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা মুজিব শতবর্ষ মঞ্চে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু।

ওইসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওয়াজ কুরুনী, পৌরমেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ প্রমুখ।

Shamol Bangla Ads

পরে উপজেলার ১২ টি ইউনিয়নের ১ হাজার ৮১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি করে উফশী জাতের আমন ধানের বীজ, ১০ কেজি মিউরিয়েট অফ পটাশ (এমওপি) ও ১০ কেজি করে ডাই এ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার বিতরণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময়… পরবর্তী সংবাদ শেরপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির সকল মামলার তথ্য এখন হাতের…

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads