ads

শনিবার , ৩ জুন ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে উইনটেক ইন্টারন্যাশনাল স্কুলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
জুন ৩, ২০২৩ ২:৫৭ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে উইনটেক ইন্টারন্যাশনাল স্কুল, শতফুল স্কুল, রাজশাহী এবং বাংলাদেশ এডুকেশন, সার্ভিসেস এন্ড ট্রেনিং এর যৌথ উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । শনিবার দুপুরে পৌর শহরের সরকারি কলেজ সংলগ্ন উইনটেক ইন্টারন্যাশনাল স্কুলের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো,শফিকুল ইসলাম।

Shamol Bangla Ads

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ এডুকেশন, সার্ভিসেস এন্ড ট্রেনিংয়ের ( নিউজিল্যান্ডের ইঞ্জিনিয়ার ) সেক্রেটারি মিঃ রস মায়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উইনটেক ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ প্রফেসর সাব্বির আহমেদ।

উইনটেক ইন্টারন্যাশনাল স্কুলের সভাপতি মোহাম্মদ আব্দুল বারীর সার্বিক ব্যবস্থাপনায় ও সহকারি শিক্ষক শিপার মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মি; সিন্ডি মায়ার, ভাইস প্রিন্সিপাল হাসিনা আক্তার ও সাবেক ইউপি চেয়ারম্যান জুবায়েল আহমেদ প্রমুখ।

Shamol Bangla Ads

সভায় ওই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও অভিভাবকসহ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads