“তামাক নয়, খাদ্য ফলান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৩১ মে বুধবার দুপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগের সহযোগিতায় পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে সড়ক পদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদের সোমেশ্বরী হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় তামাকের বিরূপ প্রভাবের নানা দিক উল্লেখ করে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তৌহিদুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, মাদরাসার সুপার, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




