ads

বুধবার , ৩১ মে ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রথম বিভাগ ক্রিকেট লীগে মিমোজাকে হারিয়ে চ্যাম্পিয়ন শেরপুর ক্রিকেট ক্লাব

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
মে ৩১, ২০২৩ ৭:২৮ অপরাহ্ণ

শেরপুরে প্রথম বিভাগ ক্রিকেট লীগের ফাইনাল খেলায় মিমোজা স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শেরপুর ক্রিকেট ক্লাব। ৩১ মে বুধবার বিকেলে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) আয়োজনে ওই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

খেলায় প্রথমে ব্যাট করতে নেমে ৪১.৩ ওভারে ১৪৪ রানে অলআউট হয় মিমোজা স্পোর্টিং ক্লাব। জবাবে ব্যাট করতে নেমে ৩৯.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৮ করে শিরোপা জিতে নেয় শেরপুর ক্রিকেট ক্লাব। খেলায় অনবদ্য নৈপূণ্যের জন্য শেরপুর ক্রিকেট ক্লাবের সাখাওয়াত হোসেন ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন। আর টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয়েছেন একই ক্লাবের ক্রিকেটার রাকিবুল আতিক।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার হিসেবে নগদ অর্থ ও ট্রফি তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সাহেলা আক্তার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, অতিরিক্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা ক্রিকেট এ্যাসোসিয়েশনের সভাপতি তৌহিদুর রহমান পাপ্পু, মিমোজা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জাকির হোসেন বাচ্চু, উত্তরা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের রহমান বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আম্পায়ার্স এ্যাসোসিয়েশনের সভাপতি হাকিম বাবুল।

Shamol Bangla Ads

উল্লেখ্য, শেরপুরে প্রায় ৭ বছর পর আয়োজিত প্রথম বিভাগ ক্রিকেট লীগে ৮টি দল দু’টি গ্রুপে ভাগ হয়ে গ্রুপ পর্যায়ে রাউন্ড রবীন লীগ ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করে। চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল ছাড়াও অংশগ্রহণকারী প্রত্যেক দলের জন্য ছিল ১০ হাজার টাকা করে পার্টিসিপেশন মানি।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads