শেরপুরের শ্রীবরদীতে গাইডিং কার্যক্রম সম্প্রসারণের লক্ষে কারিগরি ও মাদরাসা শিক্ষকদের নিয়ে এক দিনের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশনের শ্রীবরদী শাখার আয়োজন ও বাস্তবায়নে ৩১ মে বুধবার উপজেলা পরিষদের সোমেশ্বরী হলে ওই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশনের উপজেলা শাখার সম্পাদক মিরা খাতুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস। প্রধান বক্তা ছিলেন উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম এলাহী আখন্দ ও একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশনের উপজেলা শাখার কমিশনার ইসমত আরা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শ্রীবরদী কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো, আব্দুল হালিম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, মোহনা টিভির শেরপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল প্রমুখ।

সভায় বক্তারা গালর্স গাইডের কার্যক্রম আরো গতিশীল করার আহবান জানান।




