শেরপুরের নকলায় উপজেলা আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা হয়েছে। ৩১ মে বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়।

আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ। সমন্বয় কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।
বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ওয়ালিউল্লাহ, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইসকান্দার হাবিবুর রহমান, সরকারি হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব আলী, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক, নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আক্তারুজ্জামান, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন আহমেদ, মোশাররফ হোসেন সরকার ও আরিফুর রহমান প্রমুখ।

ওই সময় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।




