ads

শনিবার , ২৭ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সৃজিতের সঙ্গে বিচ্ছেদের খবর, মিথিলা বললেন আমি সম্পৃক্ত নই

খবর টি পড়েছেন : ২৪৮
সৃজিতের সঙ্গে বিচ্ছেদের খবর, মিথিলা বললেন আমি সম্পৃক্ত নই
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আগামী দুই মাসের মধ্যে বিচ্ছেদ হচ্ছে আলোচিত দম্পতি সৃজিত মুখার্জী ও রাফিয়াত রশিদ মিথিলার। কলকাতার প্রভাবশালী দৈনিক আনন্দবাজার এই দম্পতির নাম প্রকাশ না করে ইঙ্গিতপূর্ণভাবে এমন দাবি করছে। গণমাধ্যমটি সেই প্রতিবেদনে দাবি করেছে, ভালোবাসায় ভাটা চলছে এই দম্পতির। বয়সে ছোট এক তরুণীকে নতুন করে মন দিয়েছেন সৃজিত। ক্যামেরার পেছনে কাজ করেন তিনি। আজকাল পার্টিতে সারাক্ষণ ওই তরুণীর সঙ্গে সময় কাটান সৃজিত।

Shamol Bangla Ads

এই খবর এরইমধ্যে মিথিলার কানে পৌঁছেছে। গণমাধ্যমটি দাবি করছে, আগামী দুই মাসের মধ্যে সৃজিতের সঙ্গে সম্পর্ক চুকিয়ে বাংলাদেশে ফিরবেন মিথিলা।

তবে এই খবর তেমন কোন প্রতিক্রিয়া নেই। শুটে ব্যস্ত থাকা মিথিলা তাই এই খবরে প্রতিক্রিয়া জানালেন অল্প বাক্যে। সেটি এমন, ‘এই খবরের সঙ্গে আমি সম্পৃক্ত নই। খবরে কি আমার নাম আছে?’ তবে বিস্তারিত কিছুই জানাননি এই অভিনেত্রী।

Shamol Bangla Ads

সৃজিতের সঙ্গে মিথিলার পরিচয় হয় সংগীতশিল্পী অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখান থেকেই বন্ধুত্ব, তারপর প্রেম। যদিও এর আগে সৃজিতের সঙ্গে জয়া আহসানের প্রেমের গুঞ্জন ছিল মিডিয়াপাড়ায়।
সৃজিতের সঙ্গে বিয়ের আগে জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৩ আগস্ট। তাদের বিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাইয়ে। তাদের একমাত্র সন্তান আইরা এখন মিথিলার কাছেই আছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ হলিউড সাংবাদিকের বিয়ের প্রস্তাব, সালমান বললেন আমার দিন… পরবর্তী সংবাদ বাংলাদেশসহ পাঁচ মহাদেশে মুক্তি পাবে ‘অন্তর্জাল’

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads