ads

মঙ্গলবার , ২৩ মে ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ভেজাল শিশুখাদ্য উৎপাদনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
মে ২৩, ২০২৩ ৪:৪৮ অপরাহ্ণ

শেরপুরের নকলায় ভেজাল শিশুখাদ্য উৎপাদনের অভিযোগে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ওই সময় প্রায় ২ লাখ টাকার ভেজাল শিশুখাদ্য ধ্বংস করা হয়।

Shamol Bangla Ads

২২ মে সোমবার বিকেলে উরফা ইউনিয়নের লয়খা গ্রামে ওই অদালত পরিচালিত হয়। নকলা উপজেলা প্রশাসন, নকলা থানা পুলিশ ও বিএসটিআই ময়মনসিংহের সমন্বয়ে আদালত পরিচালনা করা হয়।

আদালত সূত্র জানায়, লয়খা গ্রামের সোহেল মিয়া (২২) দীর্ঘদিন ধরে তাঁর বাড়িতে শাহজালাল আইসক্রীম ফ্যাক্টরী নামে একটি ভূয়া কারখানায় ভেজাল শিশুখাদ্য উৎপাদন ও বাজার করে আসছিলেন। সেখানে তিনি অস্বাস্থ্যকর পরিবেশে বিষাক্ত রঙ, বিভিন্ন ফলের ফ্লেভার ও ক্ষতিকারক রাসায়নিক উপাদান দিয়ে আইসললি, শনপাপড়ি, খোলা জুস, ম্যাংগোবারসহ প্রায় ২০ রকমের ভেজাল শিশুখাদ্য উৎপাদন করত। যা শিশুদের জন্য খুব ক্ষতিকর।

Shamol Bangla Ads

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোহেলের বাড়িতে অভিযান চালানো হয়। ওই সময় তাঁর বাড়ি থেকে ৪ হাজার ২৪৮ পিস আইসললি, ৩৪৩ পিস ম্যাংগোবার, ৫২৮ বক্স শনপাপড়ি, ২ বস্তা খালি বোতল ও ১ ড্রাম খোলা জুস জব্দ ও ধ্বংস করা হয়। সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে মান চিহ্ন ব্যবহার করায় সোহেলকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮ এর ২৭ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে বিএসটিআই ময়মনসিংহের ফিল্ড কর্মকর্তা (সিএম) অর্ণব চক্রবর্ত্তী ও পরিদর্শক (মেট্রোলজি) খেলা রাণী কর উপস্থিত ছিলেন।

Need Ads