ads

সোমবার , ২২ মে ২০২৩ | ১৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
মে ২২, ২০২৩ ৫:৪৯ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সড়ক দুর্ঘটনায় তজমল মিয়া (৫০) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। ২২ মে সোমবার বিকেলে ঝিনাইগাতী-শেরপুর সড়কের খৈলকুড়া এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত তজমল নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া এলাকার মৃত ওয়াজেদ আলীর ছেলে এবং নন্নী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সাবেক (ইউপি) সদস্য ছিলেন।

Shamol Bangla Ads

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৪টার দিকে তজমল মিয়া সিএনজিচালিত অটোরিকশা যোগে শেরপুর যাওয়ার পথে ঝিনাইগাতী উপজেলার খৈলকুড়া এলাকায় তজমল মিয়ার বহনকারী অটোরিকশা উল্টে যায়। এতে তিনি গুরুতর আহন হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা ডা. নওশীন জাহান তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল আলম ভূইয়া বলেন, ওই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads