ads

রবিবার , ২১ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফারুকের শূন্য আসনে ‘যারা ফায়দা লুটতে চাচ্ছেন, গুলশান তাদের চায় না’

খবর টি পড়েছেন : ২১৫
ফারুকের শূন্য আসনে ‘যারা ফায়দা লুটতে চাচ্ছেন, গুলশান তাদের চায় না’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সদ্যপ্রয়াত অভিনেতা ফারুক ছিলেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য। অভিনেতার মৃত্যুতে এই আসনের সংসদীয় আসন শূন্য হয়েছে। ফলে ফারুকের স্থলে অনেকেই তৎপরতা শুরু করেছেন। এরই মধ্যে শোবিজ জগৎ থেকে এই আসনে অনেক তারকার নাম প্রস্তাবনা আকারে আসছে। যদিও এই আসনে নির্বাচন করতে চেয়েছিলেন অভিনেতা সিদ্দিক।

Shamol Bangla Ads

এর মধ্যে ওমর সানী প্রস্তাব করেছেন অভিনেতা ফেরদৌসের নাম। আবার চিত্রনায়িকা অঞ্জনা প্রস্তাব করেছেন জনপ্রিয় অভিনেতা আলমগীরের নাম। তবে এসব বিষয়ে একেবারে ভিন্নমত প্রকাশ করলেন জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ।

তিনি এক পোস্টে জানান, সদ্যপ্রয়াত নায়কের ইমোশন ব্যবহার করে নির্বাচনী ফায়দা নিতে চাইছেন অনেকেই। রবিবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে বাপ্পারাজ বলেন, ‘ঢাকা উত্তরের যারা মেয়র হয়ে আসেন, তারা এতটাই এফিসিয়েন্ট যে, কোনো কাজ অসমাপ্ত রাখেন না, যেটা এসে কোনো এমপি সাহেবকে সমাপ্ত করতে হবে। একজন মৃত মানুষের ইমোশনকে ক্যাশ করে যারা ফায়দা লুটতে চাচ্ছেন, তারা অফ যেতে পারেন, গুলশান আপনাদেরকে চায় না।’

Shamol Bangla Ads

উল্লেখ্য, বাংলাদেশে অভিনেতা থেকে সরাসরি রাজনীতিতে নেমেছেন যে ক’জন শিল্পী, তাদের মধ্যে অন্যতম নায়ক ফারুক। তিনি ২০১৮ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে ঢাকার গুলশান এলাকার সংসদ সদস্য হন। তবে তিনি মানুষের কাছে নায়ক ফারুক হিসেবেই বেশি পরিচিত বলে তার সহকর্মীরা মনে করেন। চলচ্চিত্র অভিনেতা এবং পরিচালকরা বলেছেন, গ্রামীণ প্রতিবাদী চরিত্রে অভিনয়ে নায়ক ফারুক ছিলেন অপ্রতিদ্বন্দ্বী এবং সেটাই ছিল তার জনপ্রিয়তার বড় ভিত্তি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গাজীপুরে ঘুরে ঘুরে ভোট চাইছেন সিনেমার নায়ক-নায়িকারা পরবর্তী সংবাদ অভিনয়ে নাম লেখালেন সাইফপুত্র ইব্রাহিম আলী খান

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads