শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় শ্রমিকলীগের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ মে উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া উচ্চবিদ্যালয় মাঠে ওই পরিচিতি সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য একেএম ফজলুল হক চাঁন।

উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি নুরুল ইসলাম ফটিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়।
জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক শাহজাহান বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আনার উল্লাহ,আওয়ামী লীগ নেতা একে এম বেলায়েত হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আয়শা সিদ্দিকা রুপালি,কাংশা ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসানুজ্জামান, কৃষকলীগ নেতা হোসেন আলী বড়ো প্রমুখ।

পরিচিতি সভায় দলীয় নেতা-কর্মীরা ও এলাকার সাধারণ জনগন অংশ গ্রহণ করেন।




