ads

মঙ্গলবার , ৯ মে ২০২৩ | ১৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতী সীমান্তে হাতির মৃত্যুতে ৩ জনের বিরুদ্ধে বনবিভাগের হত্যা মামলা

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
মে ৯, ২০২৩ ৭:৪৬ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বৈদ্যুতিক শকে হাতির মৃত্যুর ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। ৮ মে সোমবার বন বিভাগের ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. মকরুল ইসলাম আকন্দ বাদী হয়ে বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের ৩৬ ধারায় ঝিনাইগাতী থানায় মামলাটি করেন। মামলায় ঝিনাইগাতী উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের ঘাগড়া মোল্লাপাড়া গ্রামের মো. নুহু মিয়াসহ আরও দুজনকে অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। হাতির মৃত্যুর ঘটনায় শেরপুর জেলায় এটি দ্বিতীয় হত্যা মামলা।

Shamol Bangla Ads

বন বিভাগ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে একদল হাতি ঝিনাইগাতীর গারো পাহাড়ের সীমান্ত এলাকায় প্রবেশ করেছে। বন বিভাগের পক্ষ থেকে সব সময় পাহারা দেওয়া হচ্ছে, যাতে হাতি ও মানুষের কোনো ক্ষতি না হয়। কিন্তু গত শুক্রবার রাতে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের পশ্চিম বাকাকুড়া এলাকায় একটি হাতির মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সেখানে যান।

পরে গত শনিবার সকালে তারা মরা হাতিটি উদ্ধার করেন। মামলার আসামি মো. নুহু মিয়ার বোরো ধানের খেতে সংযোগ দেওয়া বৈদ্যুতিক জিআই তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটি মারা যায় বলে প্রাথমিকভাবে নিশ্চিত হন বন কর্মকর্তারা। ওই ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে গতকাল সোমবার ঝিনাইগাতী থানায় হত্যা মামলা করা হয়।

Shamol Bangla Ads

বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের ৩৬-এর (১) ধারা অনুযায়ী, বাঘ বা হাতি হত্যার অপরাধ জামিন-অযোগ্য। এতে সর্বনিম্ন ২ বছর এবং সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ড এবং সর্বনিম্ন ১ লাখ টাকা ও সর্বোচ্চ ১০ লাখ টাকা অর্থদণ্ডের বিধান আছে। তবে বাঘ বা হাতির আক্রমণের মুখে জীবন রক্ষার্থে এগুলোকে হত্যার ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে না।

এ ব্যাপারে জেলা বন্য প্রাণী সংরক্ষণ ও জীববৈচিত্র্য কর্মকর্তা সুমন কুমার সরকার বলেন, এটি নিয়ে হাতি হত্যার ঘটনায় শেরপুর জেলায় দুটি মামলা করা হলো। এর আগে ২০২১ সালের ৯ নভেম্বর শ্রীবরদী উপজেলার সীমান্তঘেঁষা মালাকোচা গ্রামে হাতি হত্যার ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে চারজনের বিরুদ্ধে শেরপুরের বন আদালতে প্রথম হত্যা মামলা করা হয়েছিল।

Need Ads