শেরপুরে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় চলতি বছরের হজযাত্রীদের জন্য দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। ৯ মে মঙ্গলবার সকালে জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত ওই কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক সাহেলা আক্তার।

জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এস এম মোহাই মোনুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন প্রশিক্ষক সমন্বয়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরুল হাসান।
ওইসময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রওশন রাকা শম্পা, হজ এজেন্সির প্রতিনিধি মাওলানা মো. শাহিনুর রহমান, হজযাত্রীদের প্রশিক্ষক মুফতি মো. খলিলুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জেলা ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানায়, চলতি বছর সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় শেরপুর জেলা থেকে ১ হাজার ১৫৫ জন হজযাত্রী হজ করতে যাচ্ছেন।




