ads

সোমবার , ১ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মানুষের শান্তির জন্য শেখ হাসিনা বিদেশ সফর করছেন : কাদের

খবর টি পড়েছেন : ১৯৬
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা সবসময় চান বাংলাদেশ কখনো সংকটে না পড়ুক। এ দেশের মানুষের শান্তির জন্য তিনি বিদেশ সফর করছেন। তিনি দেশ বিক্রি করতে বিদেশে যাননি, গিয়েছেন দেশের উন্নয়নের জন্য।

Shamol Bangla Ads

বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে যোগ দিতে শেখ হাসিনা এখন যুক্তরাষ্ট্রে সরকারি সফরে আছেন। সফর প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এই সফরের গুরুত্ব যারা বুঝবে না তারাই সম্পর্কে নিয়ে কটাক্ষ করে। সোমবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের অফিসের সামনে শ্রমিক লীগের সমাবেশ ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের পতাকা সমুন্নত রাখা হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংক নিজেই ভুল স্বীকার করে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে।

Shamol Bangla Ads

তিনি বলেন, পদ্মা সেতু, টানেল, বিদ্যুৎ, মেট্রোরেলসহ আওয়ামী লীগের উন্নয়নে বিএনপি হিংসার আগুনে জলে। মানুষ শান্তিতে থাকলে বিএনপির মনে কষ্ট হয়। বিএনপি পথহারা, দিশেহারা, ‘ফান্দে পড়িয়া বগা কান্দে’ দশা।
তিনি আরও বলেন, বিএনপি রাজনীতিতে পরাজিত হয়ে গেছে, আন্দোলনে পরাজিত, নির্বাচনে এলেও পরাজিত হবে। রাজনীতিতে পরাজিত হয়ে এখন দেশের অর্থনীতিকে পরাজিত করার টার্গেটে নেমেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গুচ্ছ ভর্তিতে আবেদন পড়েছে ৩ লাখ, সবচেয়ে বেশি… পরবর্তী সংবাদ বঙ্গবন্ধুর দুর্নীতিবিরোধী বক্তব্য পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করতে হাইকোর্টের রুল

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads