ads

সোমবার , ১ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গুচ্ছ ভর্তিতে আবেদন পড়েছে ৩ লাখ, সবচেয়ে বেশি বিজ্ঞান বিভাগে

খবর টি পড়েছেন : ২৪১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শেষ হয়েছে। এতে আবেদন করেছেন ৩ লাখ ৩ হাজার ২৩১ জন শিক্ষার্থী। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান বিভাগে। গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক সোমবার এসব তথ্য জানান।
উপাচার্য বলেন, গতকাল গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময়সীমা শেষ হয়েছে। এবার তিন ইউনিট মিলিয়ে মোট ৩ লাখ ৩ হাজার ২৩১ জন শিক্ষার্থী আবেদন করেছে।

Shamol Bangla Ads

উপাচার্য আরো বলেন, এ বছর সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান বিভাগে। এ ইউনিটে অর্থাৎ বিজ্ঞান বিভাগে আবেদন জমা পড়েছে ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন। এ ছাড়া বি ইউনিটে (মানবিক বিভাগ) আবেদন জমা পড়েছে ৯৬ হাজার ৪৩৪টি এবং সি ইউনিটে (ব্যবসায় শিক্ষা বিভাগ) আবেদন করেছে ৩৯ হাজার ৮৬৪ জন শিক্ষার্থী।

ড. ইমদাদুল হক বলেন, সুশৃঙ্খলভাবে গুচ্ছ ভর্তি কার্যক্রম এগিয়ে চলছে। গত বছরগুলোর তুলনায় এ বছর যেন আরো সুন্দরভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করা যায় সেজন্য আমরা কাজ করছি। তিনি আরও বলেন, এ বছর কয়েকটি বিশ্ববিদ্যালয়ে অল্প কিছু আসন বাড়বে বলে জানালেও এখনও তা নিশ্চিত করেনি।
আগামী ২০ মে মানবিক বিভাগের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুর হওয়ার কথা রয়েছে। এ ছাড়া ২৭ মে বাণিজ্য বিভাগ এবং ৩ জুন বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৮ জুনের মধ্যে ফল প্রকাশ করা হবে।

Shamol Bangla Ads

গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয় হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আসুন উজ্জ্বল ভবিষ্যতের জন্য একসঙ্গে কাজ করি: বিশ্বব্যাংককে… পরবর্তী সংবাদ মানুষের শান্তির জন্য শেখ হাসিনা বিদেশ সফর করছেন…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads