ads

সোমবার , ১ মে ২০২৩ | ১৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীর গজনী অবকাশ বিনোদন কেন্দ্রের রাস্তাগুলো চলাচলের অনুপযোগী

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
মে ১, ২০২৩ ৩:২২ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ বিনোদন কেন্দ্রের মাঝখানের রাস্তাগুলো সংস্কার সম্প্রসারনের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পরেছে। ফলে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ভ্রমনবিলাসীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা যায়, দীর্ঘ প্রায় একযোগ পুর্বে রাস্তাগুলো নির্মান করা হয়। এরপর রাস্তাগুলো আর সংস্কার করা হয়নি। বর্তমানে রাস্তাগুলো খানাখন্দের সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তাগুলো সংস্কারের অভাবে ভ্রমন পিপাষুদের দুর্ভোগ পোহানুর পাশাপাশি সৌন্দর্য হারাতে বসেছে গজনী পর্যটন কেন্দ্রের। সামান্য ঝড় বৃষ্টি হলেই বিনোদন কেন্দ্রের নিচের রাস্তায় হাটু পানি জমে থাকে। কাঁদা পানিতে একাকার হয়ে যায়। এসময় পর্যটক ও ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বিনোদন কেন্দ্রের ব্যবসায়ীরা রাস্তাটি জরুরি ভিত্তিতে সংস্কারের দাবি জানিয়েছেন।
পর্যটন কেন্দের ঠিকাদার ফরিদ আহমেদ বলেন, রাস্তাগুলো সংস্কারের অভাবে সৌন্দর্য হারাতে বসেছে গজনী পর্যটন কেন্দ্রের। তাই তিনি জরুরি ভিত্তিতে রাস্তাগুলো সংস্কারের দাবি জানান।
এ বিষেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ বলেন, রাস্তাগুলো সংস্কারের ব্যাপারে এলজিইডির সাথে আলোচনা হয়েছে। জরুরি ভিত্তিতে সংস্কার করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads