ads

রবিবার , ৩০ এপ্রিল ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সেন্সরে যাচ্ছে পাঠান, শুক্রবার বাংলাদেশের হলে মুক্তি

খবর টি পড়েছেন : ১৯৪
সেন্সরে যাচ্ছে পাঠান, শুক্রবার বাংলাদেশের হলে মুক্তি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শর্ত সাপেক্ষে বাংলাদেশের সিনেমা হলগুলোতে ভারতীয় চলচ্চিত্র আমদানির অনুমতি দেয়া হয়েছে কিছুদিন আগে। তারই প্রেক্ষিতে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ মুক্তি পেতে যাচ্ছে। ফিল্ম সেন্সর বোর্ডের অনুমতি পেলেই শুক্রবার (৫ মে) বাংলাদেশের সিনেমা হলে প্রদর্শন হবে ছবিটি।

Shamol Bangla Ads

ব্যাংক এলসিসহ সবকিছু যাচাই করে ঠিক থাকায় সেন্সর বোর্ড থেকে ২৭ এপ্রিল চিঠিটি দিয়ে আমদানি প্রক্রিয়ায় কাস্টমস থেকে ‘পাঠান’ ছেড়ে দিয়ে ফিল্ম সেন্সর বোর্ড কার্যালয়ে পৌঁছানোর জন্য এনওসি (অনাপত্তি) প্রদান করতে বলা হয়েছে।
বাংলাদেশ মুক্তির জন্য বাকি আছে শুধু ফিল্ম সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি। এছাড়া সব জটিলতা কাটিয়ে উঠেছে পাঠান মুক্তির পক্ষে সংশ্লিষ্টরা।

বাংলাদেশে পাঠান আমদানি করছেন অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের অনন্য মামুন। তিনি বলেন, সোমবার ‘পাঠান’ সেন্সরে বোর্ডে পাঠান জমা দেব। সেন্সর পেলেই শুক্রবার মুক্তি দেওয়ার ইচ্ছে রয়েছে।
বলিউড বাদশা শাহরুখ খানের মেগাহিট ছবি ‘পাঠান’ বিশ্বব্যাপী মুক্তি পেলেও আসেনি বাংলাদেশে। হাজার কোটির উপরে ব্যবসা করা ইয়াশ রাজ ফিল্মস প্রযোজিত এ ছবিটি এদেশের বড়পর্দায় মুক্তি দিতে জানুয়ারি থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন।

Shamol Bangla Ads

এরইমধ্যে বিশ্বব্যাপী জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে ‘পাঠান’। বাংলাদেশের দর্শকরাও এই প্লাটফর্মে দেখতে পাচ্ছে ছবিটি। তাহলে কি আর দেশের সিনেমা হলে মুক্তি পেলে ‘পাঠান’ দেখবে? অনন্য মামুন বলেন, যারা হলের দর্শক তারা মুখিয়ে আছেন। যখনই রিলিজ দেওয়া হবে তখনই হল থেকে বিজনেস করবে। যারা অনলাইনের দেখার তারা অ্যামাজন প্রাইমে আসার জন্য বসে ছিল না। পাইরেসিr প্রিন্টে দেখে ফেলেছে। তবে হ্যাঁ, ওটিটিতে আগে চলে আসায় ‘পাঠান’ নিয়ে যে ক্রেজ ছিল তা কিছুটা ভাটা পড়বে।

২৫ জানুয়ারি মুক্তির পর থেকে ভারতীয় সিনেমার ইতিহাসে রেকর্ড গড়ে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত যশ রাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’। তখন থেকে ছবিটি নিয়ে বাংলাদেশের দর্শকরা সিনেমা হলে দেখার জন্য মুখিয়ে ছিলেন। হল মালিকরাও ‘পাঠান’ চালানোর প্রস্তুতি নিয়ে রেখেছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শাকিব খানের বিরুদ্ধে এবার ১০০ কোটি টাকার মামলা পরবর্তী সংবাদ চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে সোনম

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads