ads

রবিবার , ৩০ এপ্রিল ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রেম করছি, প্রেমিক মিডিয়ার কেউ নন: তানজিন তিশা

খবর টি পড়েছেন : ২২২
প্রেম করছি, প্রেমিক মিডিয়ার কেউ নন: তানজিন তিশা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা প্রেম করছেন। তবে প্রেমিকের নাম জানাননি। কিন্তু তিশা এতটুকু নিশ্চিত করেন যে, তিনি মিডিয়ার কেউ নন।

Shamol Bangla Ads

জানা যায়, ঈদ উপলক্ষে একটি টিভি অনুষ্ঠানে অংশ নেন তিশা। সেখানেই উপস্থাপক তার দিকে ছুঁড়ে দেন প্রেম সংক্রান্ত প্রশ্ন। কিছুটা থতমত খেয়ে তিশা জবাব দিলেন, ‘প্রেম তো করতেই পারি। হ্যাঁ, করছি।’

প্রেমের পরবর্তী অধ্যায় বিয়ে নিয়েও প্রশ্ন করা হয় তিশাকে। অভিনেত্রী বলেন, ‘সেটা (বিয়ে) আমার মনে হয় আরও কিছু দিন পর। আমার বাবা চলে গেছেন, এখন নিজেকে গুছিয়ে নেওয়া, পরিবার, কাজগুলোকে গুছিয়ে তোলা, সব কিছুতেই তো সময় লাগে। এজন্য এখনই বিয়ে নিয়ে ভাবছি না।’

Shamol Bangla Ads

তানজিন তিশার বয়স এখন ত্রিশের ঘরে। অভিনয়ের পাশাপাশি সৌন্দর্য দিয়েও মুগ্ধ করেছেন অনুরাগীদের। শোতে চলতি বছর বিয়ের পিঁড়িতে বসবেন কিনা, এ প্রশ্নও করা হয়। জবাবে তিশা কিছুটা রহস্য জিইয়ে রাখেন। বলেন,, ভবিষ্যৎ তো বরাবরই অনিশ্চিত। তাই কখন চার হাত এক হয়, কবুল বলে ফেলেন, তা আগাম বলা মুশকিল।

এর আগে সংগীত তারকা হাবিব ওয়াহিদের সঙ্গে প্রেম করেছিলেন তিশা। একটি মিউজিক ভিডিওতে কাজ করতে গিয়ে তারা কাছাকাছি আসেন। কিন্তু বেশিদিন টিকেনি সেই প্রেম। এরপর অভিনেতা আফরান নিশোর সঙ্গেও তিশার প্রেমের গুঞ্জন উঠে। তবে তারা কেউই স্বীকারোক্তি দেননি। গুঞ্জন ছিলো সংগীতশিল্পী ইমরানের সঙ্গেও! কিন্তু হাবিব ছাড়া বাকি প্রেমের বিষয়গুলো গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সালমানের দাবি, পাঠানের সাফল্য শাহরুখের, তার কোনো কৃতিত্ব… পরবর্তী সংবাদ শাকিব খানের বিরুদ্ধে এবার ১০০ কোটি টাকার মামলা

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads