ads

বুধবার , ২৬ এপ্রিল ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীর ইন্দিলপুর আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি হলেন লতিফুর

খবর টি পড়েছেন : ৩২৬
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের শ্রীবরদীর ইন্দিলপুর আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনে আবু সা-আদাত মোহাম্মদ লতিফুর রহমান সভাপতি নির্বাচিত হয়েছেন। ২৪ এপ্রিল সোমবার ওই বিদ্যালয়ে নির্বাচিত ও দাতা সদস্যদের মধ্যে ৭ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো,আলাউদ্দিন পেয়েছেন ২ ভোট। বেশিরভাগ সদস্যদের সমর্থন পাওয়ায় নির্বাচনে এ ফলাফল ঘোষণা করেন উপজেলা মাধ্যমিক অফিসার মো. গোলাম এলাহী আখন্দ। এতে খুশি ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকসহ স্থানীয় বাসিন্দারা।

Shamol Bangla Ads

জানা যায়, সম্প্রতি ইন্দিলপুর আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন উপলক্ষে অভিভাবক ও দাতা সদস্যদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বীতা করেন আবু সা-আদাত মোহাম্মদ লতিফুর রহমান ও মো,আলাউদ্দিন। পরে সোমবার ওই বিদ্যালয়ের দ্বিতীয় তলায় নির্বাচিত সদস্যদের প্রত্যক্ষ সমর্থনের মাধ্যমে নির্বাচিত করা হয় সভাপতি। এতে ৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন আবু সা-আদাত মোহাম্মদ লতিফুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো,আলাউদ্দিন পেয়েছেন ২ ভোট।

এ ব্যাপারে নির্বাচিত সভাপতি আবু সা-আদাত মোহাম্মদ লতিফুর রহমান বলেন, অভিভাবকরা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি যথাযথভাবে তাদের দেয়া দায়িত্ব পালনে সচেষ্ট থাকবো।

Shamol Bangla Ads

নির্বাচনে সন্তোষ প্রকাশ করে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেন বলেন, দীর্ঘদিন পর নির্বাচনের মাধ্যমে বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করা হলো। নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন বলেন, সুষ্ঠ সুন্দরভাবে ম্যানেজিং কমিটির নির্বাচন হয়েছে। এখন নির্বাচিত সভাপতি সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে কার্যক্রম পরিচালনা করবে। উপজেলা মাধ্যমিক অফিসার মো, গোলাম এলাহী আখন্দ বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী থাকা ভাল। এতে গণতন্ত্রের প্রতিফলন ঘটে। এই বিদ্যালয়েও তা ঘটেছে। ভোটাররা তাদের কাঙ্খিত ব্যাক্তিকে নির্বাচিত করেছেন। আশা করি সুষ্ঠ সুন্দরভাবে এই বিদ্যালয় পরিচালিত হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাধারণ… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠা সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার,…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads