ads

রবিবার , ১৬ এপ্রিল ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সবার মনে প্রশ্ন, শেষরাতে কেন আগুন লাগছে: স্বরাষ্ট্রমন্ত্রী

খবর টি পড়েছেন : ২১১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঘন ঘন আগুন লাগার কারণ নিয়ে তদন্ত শেষ হওয়ার আগে কোনো মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ১৬ এপ্রিল রবিবার সকালে তেজগাঁও শিল্পাঞ্চলের কলোনিবাজারে তার নিজ নির্বাচনি এলাকার জনসাধারণের মধ্যে ঈদসামগ্রী বিতরণের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওই কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যেকটি অগ্নিকাণ্ডের পেছনে একটি কারণ থাকে। ইলেকট্রিক সমস্যা, শর্টসার্কিট কিংবা নাশকতাও থাকে। আমরা এখনো নিশ্চিত নই, তদন্ত করছি। এখন আমাদের সবার মনে প্রশ্ন জাগছে, ঘন ঘন ও শেষরাতে কেন আগুন লাগছে? তবে তদন্তের আগে, এটার কারণ বলতে পারছি না। অগ্নিকাণ্ডে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা দেখছেন কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্ত করে সুনিশ্চিত হওয়া ছাড়া এ বিষয়ে কিছু বলা যাবে না।

উল্লেখ্য, শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর নিউমার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৩০ ইউনিটের চেষ্টায় সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি নির্বাপণ হয় পর দিন রবিবার সকাল ৯টায়।
এর আগে গত ৪ এপ্রিল একইভাবে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় রাজধানীর বঙ্গবাজারসহ আশপাশের কয়েকটি মার্কেট।

Shamol Bangla Ads

Need Ads
পূর্ববর্তী সংবাদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ পরবর্তী সংবাদ মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads