ads

বৃহস্পতিবার , ১৩ এপ্রিল ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

খবর টি পড়েছেন : ৩৩৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সন্ধ্যায় বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

Shamol Bangla Ads

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন ব্রিফিং এ জানান, সাক্ষাৎকালে স্পিকার দুই মেয়াদে সফলতার সাথে রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রপতি আবদুল হামিদকে অভিনন্দন জানান। এছাড়াও সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশনে ভাষণ প্রদানের জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান তিনি। রাষ্ট্রপতি হামিদ সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উৎসব আয়োজনের জন্য স্পিকারকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতি বলেন, এর মাধ্যমে বর্তমান ও নতুন প্রজন্ম সংসদের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে, এছাড়া বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে জানার সুযোগ পাবে। সাক্ষাৎকালে তারা সংসদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

Shamol Bangla Ads

ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী এবং হুইপ আতিউর রহমান আতিক, মাহবুব আরা বেগম গিনি ও আবু সাঈদ আল-মাহমুদ স্বপন তার সঙ্গে ছিলেন। সংশ্লিষ্ট সচিবগণ এসময় উপস্থিত ছিলেন।-বাসস

Need Ads
পূর্ববর্তী সংবাদ আশ্রয়ণ প্রকল্পে সৃজনশীল কর্মের স্বীকৃতি পেলেন প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ সবার মনে প্রশ্ন, শেষরাতে কেন আগুন লাগছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads