ads

বৃহস্পতিবার , ১৩ এপ্রিল ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাঁচ সিটিতে নৌকার মনোনয়নপ্রত্যাশী ৪১ জন

খবর টি পড়েছেন : ২৫৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আসন্ন গাজীপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীকে মেয়র পদে মোট ৪১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আওয়ামী লীগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

চার দিনে এ সিটিগুলোর জন্য মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। বুধবার ছিল দলটির মনোনয়ন বিক্রির শেষ দিন।
আওয়ামী লীগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাঁচ সিটির মধ্যে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ১৭ জন, রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ৩ জন, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ৪ জন, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ৭ জন, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১০ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

নির্বাচন কমিশন ইতোমধ্যে পাঁচ সিটিতে ভোটের তারিখ ঘোষণা করেছে। এর মধ্যে গাজীপুর সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ মে। এছাড়া ১২ জুন দ্বিতীয় ধাপে খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে ভোট অনুষ্ঠিত হবে।

Shamol Bangla Ads

রাজশাহী ও সিলেট সিটির ভোট অনুষ্ঠিত হবে ২১ জুন। এক্ষেত্রে সব সিটি করপোরেশনেই ব্যালটে ভোট অনুষ্ঠিত হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রেকর্ড ৪১ ডিগ্রি তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জনজীবনে নাভিশ্বাস পরবর্তী সংবাদ আ’লীগ যখন ক্ষমতায় থাকে দেশ তখন এগিয়ে যায়…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads