ads

বৃহস্পতিবার , ৩০ মার্চ ২০২৩ | ২৯ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
মার্চ ৩০, ২০২৩ ১২:১৫ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে নিজের বোরো ক্ষেত দেখতে গিয়ে বিষাক্ত সাপরে কামড়ে আয়নাল হক (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ২৯ মার্চ বুধবার দুপুর আড়াইটার দিকে সাপের কামড়ের পর বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়। নিহত আয়নাল উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মন্ডলিয়াপাড়া ভজপাড়া গ্রামের মৃত ছায়েদুল ইসলামের ছেলে।

Shamol Bangla Ads

জানা যায়, বুধবার বেলা আড়াইটার দিকে আয়নাল বাড়ির কাছে থাকা নিজের বোরো ক্ষেত দেখতে যান। ওইসময় বোরো ক্ষেতে থাকা একটি বিষাক্ত সাপ তাকে ছোবল দেয়। পরে তাৎক্ষণিক বাড়িতে এসে স্বজনদের বিষয়টি জানালে স্বজনরা তাকে দ্রুত বারমারী খ্রিস্টান মিশনারী হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।

এরপর তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Shamol Bangla Ads

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads