ads

বৃহস্পতিবার , ৩০ মার্চ ২০২৩ | ২১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
মার্চ ৩০, ২০২৩ ২:৩৬ অপরাহ্ণ

উফসী আউশ ও পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় শেরপুরের শ্রীবরদীতে বিনামূল্যে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ৩০ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে আনুষ্ঠানিকভাবে ১ হাজার ৩৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ওই সার-বীজ বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস।

উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরাত জাহান ও সাদিকুল হাসান স্বাক্ষর প্রমুখ।

Shamol Bangla Ads

এদিন প্রতিজন কৃষকের মাঝে ৫ কেজি উফশী জাতের ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

Need Ads