ads

সোমবার , ২৭ মার্চ ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের মতবিনিময় সভা

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
মার্চ ২৭, ২০২৩ ৩:৫৩ অপরাহ্ণ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাংক কর্মকর্তা, আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান ও বণিক সমিতিসহ রাজনৈতিক নেতৃবৃন্দদের সাথে শেরপুরের শ্রীবরদী থানায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ মার্চ সোমবার শ্রীবরদী থানার আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) রায়হানা ইয়াসমীন।

Shamol Bangla Ads

সভায় সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত বিপ্লব কুমার বিশ্বাস। তিনি সমাপনী বক্তব্যে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। আমরা চাই পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরে মানুষ যেন শান্তি শৃঙ্খলার সাথে পালন করতে পারে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন ও যুবলীগের সাবেক আহ্বায়ক জাহিদুল ইসলাম জুয়েল।

Shamol Bangla Ads

বক্তারা পবিত্র রমজান আর ঈদুল ফিতর শান্তি প্রিয় ও উৎসব মুখর পরিবেশে উদযাপনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এতে অংশ গ্রহণ করেন বিভিন্ন ব্যাংক কর্মকর্তা, বিভিন্ন বাজারের বণিক সমিতির সভাপতি ও রাজনৈনিতক নেতৃবৃন্দ।

Need Ads