ads

মঙ্গলবার , ২৮ মার্চ ২০২৩ | ১৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বিনামূল্যে বীজ ও সার পেলেন ১২৫০ কৃষক

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
মার্চ ২৮, ২০২৩ ৩:২৩ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে উফশী আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২৭ মার্চ সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে ওই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব একেএম ফজলুল হক চাঁন।

Shamol Bangla Ads

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, কৃষকলীগ নেতা আব্দুল কাদির, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ।

ওইসময় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণসহ কৃষক-কৃষাণীগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

ওইসময় ২০২৩-২৪ মৌসুমে উফশী আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ১২৫০ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়। কৃষি প্রণোদনার মধ্যে ছিল ৫ কেজি উফশী আউশ এর বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads