ads

রবিবার , ২৬ মার্চ ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
মার্চ ২৬, ২০২৩ ৭:৪১ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে। ২৬ মার্চ রবিবার প্রত্যুষে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, পুলিশ, প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

Shamol Bangla Ads

পরে বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করা হয়। সকাল ৮ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে আনুষ্ঠিানিকভাবে পতকা উত্তোলন ও বিভিন্ন বাহিনীর অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। অন্যানের মধ্যে বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল বাকিউল বারী, থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ প্রমূখ।

Shamol Bangla Ads

ওইসময় উপস্থিত ছিলেন বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন ও উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মহির উদ্দন।
অতিথিবৃন্দ, কুচকাওয়াজ ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহাণকারীদের মাঝে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করেন। পরে বীর মুক্তিযোদ্ধাদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়।

Need Ads