ads

রবিবার , ২৬ মার্চ ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সড়ক দুর্ঘটনায় ট্রলিচালক নিহত

খবর টি পড়েছেন : ৮২৬
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে ট্রলি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে রবিউল ইসলাম নামে এক ট্রলি চালকের মৃত্যু হয়েছে। ২৬ মার্চ রবিবার সকালে পৌর শহরের নওহাটা এলাকায় শেরপুর-ঝিনাইগাতী আঞ্চলিক মহাসড়কে ওই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল নওহাটা এলাকার হাতেম আলীর ছেলে।

Shamol Bangla Ads

জানা যায়, রবিবার সকাল ৯টার দিকে শেরপুর শহরের নওহাটা এলাকার শেরপুর-ঝিনাইগাতী আঞ্চলিক মহাসড়কে শেরপুরগামী পণ্যবোঝাই একটি ভটভটি আরেক ভটভটিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ট্রলিচালক রবিউল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত একজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শেরপুর সদর থানার এসআই আমিনুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠাই। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেরপুর-ঝিনাইগাতী সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্র‍িয়াধীন রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীর সোহাগপুর বিধবাপল্লীতে বীরাঙ্গনা ও বীরজায়াদের মাঝে পুনাকের… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads