ads

বৃহস্পতিবার , ২৩ মার্চ ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ঊর্মিলা

খবর টি পড়েছেন : ৩০১
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ঊর্মিলা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। বর্তমানে তিনি ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

Shamol Bangla Ads

জানা যায়, ২১ মার্চ মঙ্গলবার রাত থেকে অসুস্থতাবোধ করছিলেন এই অভিনেত্রী। সকালে বেশি অসুস্থ পড়লে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি সিসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। অভিনেত্রীর পরিবার তার অসুস্থতা ও হাসপাতালে ভর্তির খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ডাক্তার বলেছেন তার হার্টে বেশ কিছু জটিলতা রয়েছে। এ মুহূর্তে তিনি বেশি কথা বলতে পারছেন না। সবাই তার জন্য দোয়া করবেন যেন তিনি দ্রুত সুস্থ হয়ে সবার মাঝে ফিরতে পারেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন ঊর্মিলা। ২০১০ সালে তাহের শিপন পরিচালিত ‘জটিল প্রেম’ নাটকে প্রথম অভিনয় করেন তিনি। এরপর অসংখ্য দর্শকপ্রিয় নাটক, টেলিফিল্ম ও মিউজিক ভিডিও উপহার দেন এই অভিনেত্রী।

জনপ্রিয় এই অভিনেত্রী বর্তমানে অভিনয়শিল্পী সংঘের আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি পার্লারের ব্যবসায়ও নাম লিখিয়েছেন তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রযোজকের বিরুদ্ধে মামলা করলেন শাকিব পরবর্তী সংবাদ শাহরুখকে ভালোবাসায় পাকিস্তানি সিনেটরের কটাক্ষের শিকার মাহিরা

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads